মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ সদর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. শামীম আল মামুন জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও সফল অভিযানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
এসআই মো. শামীম আল মামুন বলেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাবো।’
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


