আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প সারা বছর চলবে: রিতা

দিনব্যাপী স্বাস্থ্যসেবা নিতে নারী-পুরুষ ও শিশুসহ সাড়ে তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

মানিকগঞ্জের সাধারণ মানুষ দূরত্ব বা আর্থিক সমস্যার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হন এই বঞ্চনা দূর করতেই আমরা হাসপাতালকে তাদের দোরগোড়ায় এনে দিয়েছি। আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প সারা বছর চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

বুধবার সকালে দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন। ক্যাম্পটি পরিচালনা করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল।

রিতা বলেন, ‘মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। তার বাবা হারুনার রশিদ খান মুন্নুর উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আশ্বাস দেন, স্বল্পমূল্যে এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখবে হাসপাতালটি, যাতে অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত হয়।’

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন- মুন্নু মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. বোরহান উদ্দিন আহমেদ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, ডেন্টাল সার্জন ডা. কুদরত-ই-হাসান, সহকারী অধ্যাপক ডা. জেসমিন আরেফিন, বিএমএর সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান প্রমুখ।

অধ্যাপক ডা. মো. আব্দুল করিম জানান, মুন্নু গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় এ সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিনামূল্যে সেবা দেওয়া হবে।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা নিতে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ