পুলিশ সেজে স্বর্ণ লুট: এসআইসহ ৫ জন গ্রেপ্তার

ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা এবং বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ১৪৫ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় এক এসআইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার ঢাকা ও মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

গ্রেপ্তাররা হলেন- এসআই আকতারুজ্জামান মুন্সী, মাইক্রোবাসচালক জাকির হোসেন, সাংবাদিক রমজান, কৃষক লীগ নেতা রমজান আলী এবং গয়নার দোকান মালিক ইসমাইল হোসেন। তাদের কাছ থেকে প্রায় ৯৫ ভরি স্বর্ণ, সাড়ে ১৩ লাখ টাকা, একটি মাইক্রোবাস, পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, গত ৭ ডিসেম্বর ঢাকা-চট্টগ্রামগামী একটি বাসে পুলিশ পোশাক পরে কয়েকজন উঠে দুই গয়নার ব্যবসায়ী ভাইকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ও কার্ড ছিনিয়ে নিয়ে গাজীপুরের কালীগঞ্জ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে যায় ডাকাতরা।

অভিযোগের পর ডিবি পুলিশ তদন্তে নেমে প্রথমে কাফরুল এলাকায় চালক জাকির ও এসআই আকতারুজ্জামানকে গ্রেপ্তার করে। তাদের তথ্যের ভিত্তিতে মিরপুর থেকে সাংবাদিক রমজান, মানিকগঞ্জ থেকে কৃষক লীগ নেতা রমজান আলী এবং স্বর্ণ বেচা-বিক্রির সূত্র ধরে মিরপুরের গয়নার দোকান মালিক ইসমাইল হোসেনকে আটক করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছে; তাকে গ্রেপ্তারের চেষ্টা এবং বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ