মানিকগঞ্জে আড়াই ঘণ্টায় দুই ককটেল বিস্ফোরণ

পৃথক দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

মানিকগঞ্জে একটি ককটেল বিস্ফোরণের আড়াই ঘণ্টা পর আবারও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পরপর দুই দফা বিস্ফোরণে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান গেইটের সামনে ককটেল বিস্ফোরিত হয়।

আরো পড়ুন:মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ

এর আগে, বিকাল ৪টা ৫০ মিনিটে শহীদ রফিক সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের সামনে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয়। হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘দুই স্থানের ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পৃথক দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শহরের মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ