কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২–২ সমতায় থাকা দুই দল আজ খেলবে সিরিজ–নির্ধারণী ম্যাচ। এদিকে সিরিজ শেষেই চীন সফরে যাবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতদের রাখা হয়েছে চীন সফরের স্কোয়াডে। স্ট্যান্ডবাই চারজন—লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন।
এটি বাংলাদেশের কোনো জাতীয় পর্যায়ের দল হিসেবে প্রথম চীন সফর। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে আয়োজন করা হয়েছে এই দ্বিপক্ষীয় সিরিজ। চীন ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী দল পৌঁছাবে ১৫ ডিসেম্বর। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর হাংজুতে তিনটি টি–টোয়েন্টি খেলবে তারা। ২২ ডিসেম্বর দেশে ফিরবে দল।
চীন সফরের সূচি
প্রথম টি–টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, হাংজু
দ্বিতীয় টি–টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, হাংজু
তৃতীয় টি–টোয়েন্টি: ২১ ডিসেম্বর, হাংজু


