ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা আবারও মুগ্ধ করলেন ভক্তদের। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি প্রকাশ করেন কালো রঙের শাড়িতে তোলা কয়েকটি নতুন ছবি। মিলিয়ে পরেছিলেন গহনাও। ছবির ক্যাপশনে লিখেছেন ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’

ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্ট বক্স ভরে ওঠে ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, ‘আগের মতোই সুন্দর’, আর কেউ মন্তব্য করেছেন, ‘বয়স যেন থেমে গেছে দিনে দিনে আরও সুন্দর হচ্ছেন।’

দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য, অভিনয় ও উপস্থিতি দিয়ে দুই প্রজন্মের হৃদয়ে জায়গা করে রাখা পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয়। তার নতুন লুক, স্টাইল ও ফ্যাশন সেন্স নিয়েও ভক্তদের আগ্রহ সর্বদাই তুঙ্গে।


