বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচে চ্যাম্পিয়ন সাটুরিয়া প্রেসক্লাব

খেলা শেষে সন্ধ্যা ৫টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে সাটুরিয়া উপজেলা অফিসার্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সাটুরিয়া প্রেসক্লাব একাদশ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে ব্যাটিংয়ে নামে সাটুরিয়া প্রেসক্লাব একাদশ। নির্ধারিত ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ৭১ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে সাটুরিয়া উপজেলা অফিসার্স একাদশ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে সক্ষম হলে ১৪ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে সাটুরিয়া প্রেসক্লাব একাদশ।

খেলা শেষে সন্ধ্যা ৫টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, ‘আমরা এর আগেও সাটুরিয়া প্রেসক্লাবের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি। এ ধরনের আয়োজন আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে। খেলাটি অত্যন্ত আনন্দঘন ও উপভোগ্য হয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যরা।

উল্লেখ্য, সাটুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রীতি ক্রিকেট ম্যাচে অফিসার্স ক্লাবের অধিনায়ক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন এবং সাটুরিয়া প্রেসক্লাব একাদশের অধিনায়ক ছিলেন প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ