প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার সঙ্গে মহান বিজয় দিবস উদযাপন করেছে।
বিএনসিসির মহাপরিচালক জেনারেল আবু সঈদ আল মসউদের দিকনির্দেশনায় দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলায় বিএনসিসির ক্যাডেটদের অংশগ্রহণে বিজয় র্যালির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে রমনা রেজিমেন্টের আওতাধীন ১২টি জেলায় অনুষ্ঠিত র্যালিতে দুই সহস্রাধিক ক্যাডেট অংশ নেয়।
এছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সশস্ত্র বাহিনীর রাষ্ট্রীয় আয়োজনে ফ্লাই পাস্ট ও প্যারাজাম্প অনুষ্ঠানে প্রায় ৭০০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করে। মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অংশ নেয়।
বিজয় দিবসের সকালে সরকারি দেবেন্দ্র কলেজ থেকে শহীদ তপন মিরাজ স্টেডিয়াম এলাকায় বিএনসিসির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।


