গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, সাবেক আ.লীগ নেতার মৃত্যু

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার নিজ বাসায় পুলিশ অভিযানের সময় তিনি দোতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার নিজ বাসায় পুলিশ অভিযানের সময় তিনি দোতলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রাজুর ভাই কাজী শিপলু অভিযোগ করে বলেন, পুলিশ গ্রেপ্তারের উদ্দেশ্যে বাসায় গেলে বিষয়টি টের পেয়ে রাজু ছাদ থেকে লাফ দেন। পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজুর স্ত্রী সাথী দাবি করেন, গত ৮–১০ বছর ধরে রাজু রাজনীতিতে সক্রিয় ছিলেন না এবং তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই বাসায় নক করা হয়। তবে কেউ গেট না খুললে পুলিশ ফিরে আসে। পরবর্তী ঘটনায় পুলিশের কোনো তথ্য নেই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ