জকসু নির্বাচন স্থগিত

আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, ভোটের নতুন তারিখ পরে জানানো হবে।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু খবরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানায় প্রশাসন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ