আগামীকাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা

আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

তিনি জানান, খালেদা জিয়ার জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। জানাজা শেষে রাজধানীর ‘জিয়া উদ্যানে’ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে শায়িত করা হবে বলে।

এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ