তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরীর।

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

এ সময় তিনি বলেন, ‘তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।’

এ ছাড়া এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী দিলরুবা নূরীর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ