শীতের তীব্রতা: সাভারের অসহায় মানুষের পাশে ছাত্রদল

বিএনপি ও এর অঙ্গসংগঠন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের যেকোনো সংকটে সাধারন মানুষের পাশে দাঁড়াবে ছাত্রদল।

সারা দেশের মতো ঢাকার সাভারেও জেঁকে বসেছে শীত। সন্ধ্যা নামলেই হিমেল হাওয়ায় অসহনীয় হয়ে উঠে জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া অসহায় মানুষরা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে ছাত্রদল।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সাভারের বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছয়শ শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর ছাত্রদল সভাপতি প্রার্থী তাজ খান নাঈম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেন, তারেক রহমানের নির্দেশনায় মানবিক দায়িত্ববোধ থেকে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। শীতের সময় অসহায় মানুষের কষ্ট লাঘবে ছাত্রদল সবসময় তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘বিএনপি ও এর অঙ্গসংগঠন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের যেকোনো সংকটে সাধারন মানুষের পাশে দাঁড়াবে ছাত্রদল।’

সাভার পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী তাজ খান নাঈম বলেন, ‘তারেক রহমানের দিকনির্দেশনায় মানবিক দায়বদ্ধতা আমাদের এই মানবিক কার্যক্রম সবসময়ই চলমান থাকবে। আমাদের এই সাভার একটি শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে অনেক নিম্ন আয়ের মানুষের বসবাস। এবারের শীতের কনকনে ঠান্ডায় যাতে কোনো অসহায় মানুষ কষ্টে না থাকে সে লক্ষ্যেই আজকের এই আয়োজন।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ