নিরাপদ ও অর্গানিক খাদ্য ন্যায্য মূল্যে ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ঢাকার সাভারে যাত্রা শুরু করেছে রিজিক সুপার শপ।
শুক্রবার দুপুরে সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সুপার শপের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, যমযম নুর সিটির কর্নধার হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক নুর আলম সিদ্দিকী মানুসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা ও রিজিক সুপার শপের কর্নধার মুফতি মাহদি বিন শাহজাহান বলেন, তাদের মূল লক্ষ্য দেশের মানুষের কাছে ন্যায্য দামে বাছাইকৃত অথেন্টিক ও অর্গানিক পণ্য পৌঁছে দেওয়া। এজন্য সরাসরি উৎস থেকে সংগ্রহ করা নিরাপদ খাদ্যপণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।
তিনি জানান, প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা এই সুপার শপ খোলা থাকবে এবং গ্রাহকদের জন্য বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধাও থাকবে। তারই অংশ হিসেবে বলিয়ারপুর এলাকায় প্রথমবারের মতো রিজিক সুপার শপের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে এর সুফল পুরো সাভার এলাকায় ছড়িয়ে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মাওলানা নূর মোহাম্মদ বলেন, ভেজালে সয়লাব দেশের বাজার। ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক মিশ্রিত পণ্যের কারণে ভোক্তারা প্রতিনিয়ত মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। উপায় না থাকায় মানুষ জেনে–না–জেনে বিষ কিনেই খেতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সচেতনতার পাশাপাশি নিরাপদ বিকল্প বাজার গড়ে তোলার প্রয়োজন রয়েছে।


