মানিকগঞ্জে দুইদিন ধরে ডিজেল সংকট, পাম্পে ভিড়

শহরের একমাত্র পদ্মা পাম্পে তুলনামূলকভাবে কিছুটা বেশি পরিমাণে ডিজেল পাওয়া যাচ্ছে। সেখানে ৫ লিটার বা ১০ লিটার পরিমাপে ডিজেল বিক্রি করা হচ্ছে। তবে অন্য পাম্পগুলোতে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

মানিকগঞ্জ শহরে গত দুই দিন ধরে ডিজেলের সংকট দেখা দিয়েছে। ফলে জ্বালানি না পেয়ে অনেক যাত্রীবাহী পরিবহনকে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে। এতে সাধারণ পরিবহন চালকরা পড়েছেন ভোগান্তিতে।

শনিবার সকাল থেকে শহরের বেশ কয়েকটি পাম্পে ডিজেল সরবরাহ কার্যত বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা যায়, ডিজেল না পাওয়ায় বিভিন্ন যাত্রীবাহী যানবাহন পাম্পে এসে আবার ফিরে যাচ্ছে। অন্যদিকে তেল পাওয়ার আশায় পাম্পগুলোতে বাইকারদের ভিড়ও বাড়ছে।

মানিকগঞ্জ শহরে মোট সাতটি জ্বালানি পাম্প রয়েছে। এর মধ্যে দুটি সিএনজি গ্যাস পাম্প এবং বাকি পাঁচটি পাম্পে নিয়মিত পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হয়। তবে বর্তমানে ওই পাঁচটি পাম্পের মধ্যে দুটি পাম্পে তেল বিক্রি সাময়িক বন্ধ রয়েছে। অন্য তিনটি পাম্পে সীমিত আকারে তেল বিক্রি করা হচ্ছে। কোথাও ১০০ টাকা, কোথাও ২০০ টাকা এবং কোনো কোনো পাম্পে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে।

শহরের একমাত্র পদ্মা পাম্পে তুলনামূলকভাবে কিছুটা বেশি পরিমাণে ডিজেল পাওয়া যাচ্ছে। সেখানে ৫ লিটার বা ১০ লিটার পরিমাপে ডিজেল বিক্রি করা হচ্ছে। তবে অন্য পাম্পগুলোতে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

হঠাৎ করে ডিজেলের এই সংকট তৈরি হওয়ায় পরিবহন চালক, কৃষকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের মতে, অনেকেই পাম্পে ঘুরেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। দ্রুত পর্যাপ্ত ডিজেল সরবরাহ নিশ্চিত করা না হলে পরিবহন চলাচলসহ দৈনন্দিন কার্যক্রমে আরও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!