আবারো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

২০০৭ সালে পাকিস্তান এবং ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার ঘরের মাঠে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতল তারা।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে ভারত ২৫৫ রান করে। জবাবে নিউজিল্যান্ড ১৫৯ রানে অলআউট হয়।

টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরুতেই ঝড় তোলেন অভিষেক শর্মা। ১৮ বলে ফিফটি করে বিশ্বকাপ নকআউটে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ২১ বলে ৫২ রান করেন এই ওপেনার। পরে সাঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ এবং ইশান কিষাণ ২৫ বলে ৫৪ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। দ্রুত আউট হন ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। একপ্রান্তে লড়াই করলেও ২৬ বলে ৫২ রান করে আউট হন টিম সেইফার্ট। শেষ দিকে মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বড় হার থেকে বাঁচাতে পারেননি।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ উইকেট এবং অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন।

এর আগে ২০০৭ সালে পাকিস্তান এবং ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এবার ঘরের মাঠে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতল তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!