২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সোহেল শেখ (৪৫) উপজেলার জাফরগঞ্জ এলাকার রঘুনাথপুর গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরেক সহযোগী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!