মূল কনটেন্টে যান
শিরোনাম
বৃহস্পতিবার২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘন্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

পড়তে প্রায় ১ মিনিট
in

ঝড়-বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বুধবার রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

এর আগে, রাত পৌনে ৯টার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে ‘খান জাহান আলী’ ও ‘জাহাঙ্গীর’ নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।

বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি চলাচল করছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।