মানিকগঞ্জে বিশ্ব পানি দিবস পালিত

পানির সংকট বর্তমানে একটি গুরুতর সমস্যা। বিশেষ করে নিম্নাঞ্চলে চৈত্র-বৈশাখ মাসে পানির অভাব তীব্র আকার ধারণ করে। জলবায়ু পরিবর্তন, নদী-খাল ভরাট এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এ সংকট বাড়ছে।

মানিকগঞ্জে ‘পানি ও লিঙ্গসমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।

রবিবার (২২ মার্চ) জয়নগর, হেলাচিয়া ও কাটাখালি এলাকায় নদী, খাল ও জলাশয়ে সারাবছর পানির সরবরাহ নিশ্চিত এবং সকল প্রাণীর পানির অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় জয়নগর এগ্রোইকোলজি শিখন কেন্দ্র ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে জয়নগর-বালিরটেক ও হেলাচিয়া অঞ্চলের নদী-খালে পানির অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক এক জনমত সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জয়নগর কৃষক-কৃষানি সংগঠনের সভাপতি দিপালী রানী বিশ্বাস এবং সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার।

সভায় বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, ইউপি সদস্য জসিম উদ্দিন, সংরক্ষিত সদস্য রুবি আক্তারসহ স্থানীয় কৃষক-কৃষানি ও সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, পানির সংকট বর্তমানে একটি গুরুতর সমস্যা। বিশেষ করে নিম্নাঞ্চলে চৈত্র-বৈশাখ মাসে পানির অভাব তীব্র আকার ধারণ করে। জলবায়ু পরিবর্তন, নদী-খাল ভরাট এবং ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এ সংকট বাড়ছে।

তারা পানি অপচয় রোধ, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো এবং স্থানীয় জলাশয়গুলো পুনঃসংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষিজমি রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চলমান খাল খনন কার্যক্রম আরও জোরদারের দাবি জানান বক্তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ