৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক পিকআপটি থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৫৪৯ বোতল মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে পিকআপটি জব্দ করা হয়।

আটকরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীর আলম (২৭) ও তানজিমুল মণ্ডল (২৩) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সাইদুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক পিকআপটি থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৫৪৯ বোতল মদ উদ্ধার করা হয়। পরে মাদকসহ পিকআপটি জব্দ করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!