দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে

এরই মধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। তবে এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২ জেলায় দায়িত্ব পালন করছেন।

কিছু সময়ের মধ্যেই সেনাসদস্যরা ব্যারাকে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস এ বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান জানান, এরই মধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরেছেন। তবে এখনো ১৬ থেকে ১৭ হাজার সদস্য দেশের ৬২ জেলায় দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সরকার যতদিন প্রয়োজন মনে করবে ততদিন সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে। বর্তমানে ফুয়েল ডিপোগুলোতেও সেনাবাহিনীর মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনের সময়ে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গত ১৬ মে শুরু হওয়া কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!