হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দেবে গণস্বাস্থ্য

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো এলাকা থেকে রোগী আনা-নেওয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে।

ঢাকায় হামে আক্রান্ত রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার রোগীরা এ সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালটির এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে হামের প্রকোপ বাড়ছে। আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিতে পরিবারগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হাসপাতালটিতে হামে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু রয়েছে বলেও জানানো হয়।

এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো এলাকা থেকে রোগী আনা-নেওয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখা এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে। সেবা নিতে ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!