ডোনাল্ড ট্রাম্প এখন চিড়িয়াখানার মূল আকর্ষণ

দর্শনার্থীদের অনেকেই বাঘ-সিংহের খাঁচার চেয়ে এল-০৭ নম্বর খাঁচায় থাকা এই মহিষটিকে ঘিরেই বেশি আগ্রহ দেখান। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।

ঈদের ছুটিতে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির জন্য বিক্রি হলেও সরকারি সিদ্ধান্তে প্রাণে বেঁচে যাওয়া এই মহিষটিকে দেখতে ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

মহিষটির মাথার চুল, মুখের গঠন ও গোলাপি আভার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাদৃশ্য থাকায় এর মালিক নাম রাখেন ‘ডনাল্ড ট্রাম্প’। নারায়ণগঞ্জের একটি খামারে লালিত-পালিত মহিষটি সম্প্রতি ব্যাপক আলোচনায় আসে এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায়।

দর্শনার্থীদের অনেকেই বাঘ-সিংহের খাঁচার চেয়ে এল-০৭ নম্বর খাঁচায় থাকা এই মহিষটিকে ঘিরেই বেশি আগ্রহ দেখান। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।

সরকার জানিয়েছে, বিরল অ্যালবিনো বৈশিষ্ট্যের কারণে মহিষটিকে সংরক্ষণের জন্য জাতীয় চিড়িয়াখানায় আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের প্রাণীর শরীরে সাদা বা গোলাপি বর্ণের বৈশিষ্ট্য দেখা যায় এবং এ ধরনের মহিষ বিশ্বজুড়ে অত্যন্ত বিরল।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটির জন্য আলাদা শেড, নিয়মিত পরিচর্যা ও চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি গরম থেকে সুরক্ষার বিশেষ উদ্যোগ নিয়েছে। তবে প্রাণিবিদরা বলছেন, অ্যালবিনো কোনো আলাদা প্রজাতি নয়; এটি একটি জিনগত বৈশিষ্ট্য, যা বিভিন্ন প্রাণীর মধ্যেই দেখা যেতে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!