অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল আর্জেন্টিনার সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারলেন না তিনি।
সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাস স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
ম্যাচের ৩ মিনিটে বক্সের ভেতর লাউতারো মার্টিনেজকে ফাউল করেন অস্ট্রিয়ার ডিফেন্ডার স্তেফান পশ। এতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি কিক নিতে আসেন দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু পোস্টের ডান দিকে বাইরে শট নেন তিনি। এতে গোলবঞ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


