জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার আংশিক কমিটি অনুমোদন

প্রযুক্তিনির্ভর যোগাযোগের এই সময়ে সাইবার অঙ্গনে সচেতন, দক্ষ ও সংগঠিত জনশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন এ কমিটির মাধ্যমে রাজধানীর দক্ষিণাঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তানিমের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মো. ইলিয়াস মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, কাজী শাহজাহান, মো. জয়নাল হোসেন ও আলী ফয়সালকে সহ-সভাপতি, ডা. মো. মাহাইমেনুল ইসলাম বিপ্লবকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ জিল্লুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আলমগীর হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরীফুল রাজকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক ডা. মো. মাহাইমেনুল ইসলাম বিপ্লব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

নবগঠিত কমিটির নেতারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ডিজিটাল বাংলাদেশকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে তারা কাজ করবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন, ইতিবাচক জনমত গঠন এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর যোগাযোগের এই সময়ে সাইবার অঙ্গনে সচেতন, দক্ষ ও সংগঠিত জনশক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!