ডেঙ্গু টিকা ‘প্রোডেঙ্গা’ নিয়ে আশার আলো

একই প্রযুক্তির ভিত্তিতে তৈরি ব্রাজিলের বুটানটান-ডিভি টিকা ইতোমধ্যে দেশটির জাতীয় টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভারতও সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে।

বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন আশা দেখাচ্ছে আইসিডিডিআর,বি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) উদ্ভাবিত টিভি-০০৩ প্রযুক্তির ভিত্তিতে দেশীয় প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ‘প্রোডেঙ্গা’ নামে ডেঙ্গুর টিকা উৎপাদন করেছে। আইসিডিডিআর,বির সহায়তায় এর নন-ইনফিরিওরিটি (প্রতিষ্ঠিত টিকার সমপর্যায়ের কার্যকারিতা) ট্রায়াল শুরু হচ্ছে। সফল হলে কয়েক মাস থেকে এক বছরের মধ্যে টিকাটি বাজারে আসতে পারে।

একই প্রযুক্তির ভিত্তিতে তৈরি ব্রাজিলের বুটানটান-ডিভি টিকা ইতোমধ্যে দেশটির জাতীয় টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে এবং কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভারতও সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে।

ইনসেপ্টার চেয়ারম্যান আবদুল মুক্তাদির জানান, উৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ট্রায়াল সফল হলে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর জরুরি অনুমোদন দিলে দ্রুত সাশ্রয়ী মূল্যে টিকাটি বাজারে আনা হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুশতাক হোসেনও নিরাপদ প্রমাণিত হলে দ্রুত অনুমোদনের পক্ষে মত দেন।

ট্রায়ালে ঢাকার ৩,২২২ জন স্বেচ্ছাসেবী (২–৫৯ বছর) অংশ নেবেন। এতে ডেনভি-২ ও ডেনভি-৩-এর বিরুদ্ধে টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা ও নিরাপত্তা যাচাই করা হবে। বর্তমানে বাংলাদেশে ডেনভি-৩ বেশি সক্রিয়।

এর আগে ঢাকায় একই পরিবারের টিভি-০০৫ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে এক ডোজেই ডেঙ্গুর চারটি সেরোটাইপের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার প্রমাণ পাওয়া যায়। গবেষণার ফল ২০২৪ সালে দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস-এ প্রকাশিত হয়।

আইসিডিডিআর,বি ইতোমধ্যে ট্রায়ালের প্রটোকল জমা দিয়েছে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ট্রায়ালের অনুমতি দিয়েছে। ট্রায়ালের ফল সন্তোষজনক হলে টিকার অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!