ঘিওরে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

আমার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী গ্রামের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. জুলহাস। তিনি পেশায় একজন মিল শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘিওরের বানিয়াজুরী এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী ও সৎ মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস। অভিযোগ, গতকাল রবিবার সকালে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। এর আগেও পাঁচ থেকে ছয়বার একইভাবে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে শিশুটি জানায়। অভিযুক্তের হুমকির কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিল সে। সোমবার সকালে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে মা তার মেয়েকে নিয়ে স্থানীয় বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘিওর থানায় জানান। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করে।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।

শিশুটির মা বলেন, আমার স্বামী যে এমন জঘন্য কাজ করতে পারেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। ভয় দেখানোর কারণে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে পারেনি। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্ত জুলহাসকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!