বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের কয়েকটি মসলা ও বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মান পূরণে ব্যর্থ হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিএসটিআই লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভোক্তাদের এসব পণ্য না কেনারও পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বিএসটিআই জানায়, পরীক্ষায় বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘিতে প্রকৃত মিল্ক ফ্যাট পাওয়া যায়নি। পাম অলিন ও বনস্পতি দিয়ে তৈরি পণ্য ঘি নামে বাজারজাত করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া বম্বে সুইটসের কারি পাউডার, তেহারি মসলা, কালাভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলাসহ কয়েকটি পণ্য বিভিন্ন মানদণ্ডে অকৃতকার্য হয়েছে।

বিএসটিআই বলছে, জাতীয় মান অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় রাখতে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!