মূল কনটেন্টে যান
শিরোনাম
বৃহস্পতিবার২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো উন্মোচন

পড়তে প্রায় ১ মিনিট
in

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির লোগো উন্মোচন করা হয়েছে। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’ স্লোগানে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ব্যাংকটির লোগো উন্মোচন করা হয়।

তারল্য সংকটে থাকা যেই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে, সেই ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লোগো উন্মোচন নতুন ব্যাংকের কার্যক্রম শুরুর একটি গুরুত্বপূর্ণ ধাপ। এটি সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচয় ও ভবিষ্যৎ পথচলার প্রতীক হিসেবে কাজ করবে।

এই নতুন ব্যাংক দেশের ইসলামী ব্যাংকিং খাতে তারল্য সংকট কাটিয়ে উঠতে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ব্যাংক নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।