মানিকগঞ্জে বাংলাদেশ ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচ গোলশূন্য ড্র

দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জে দেশের সর্বোচ্চ ফুটবল লীগের ম্যাচ আয়োজন করা হচ্ছে। দর্শকদের জন্য এবারের ম্যাচগুলো বিনামূল্যে দেখার ব্যবস্থা করা হয়েছে।

দেশের সর্বোচ্চ ফুটবল লীগ বাংলাদেশ ফুটবল লীগের ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকার খেলা গোলশূন্য ড্র হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে লীগের মানিকগঞ্জ ভেন্যুর উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের কোনো খেলোয়াড়ই গোল করতে পারেননি। ফলে প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য থাকায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও আবাহনী লিমিটেড ঢাকা।

এবারের মৌসুমে দেশের পাঁচটি ভেন্যুতে একই দিনে লীগের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জে দেশের সর্বোচ্চ ফুটবল লীগের ম্যাচ আয়োজন করা হচ্ছে। দর্শকদের জন্য এবারের ম্যাচগুলো বিনামূল্যে দেখার ব্যবস্থা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ