পাঁচ বছরে ‘সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্ম’

আস্থা অর্জন, পেশাগত সততা ও দায়িত্বশীলতার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে আইনি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্ম’। আগামী ১ অক্টোবর প্রতিষ্ঠানটির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক।

তিনি জানান, ২০২১ সালের ১ অক্টোবর সীমিত পরিসরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। গত পাঁচ বছরে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), কোম্পানি ও করপোরেট আইন, ব্যবসায়িক আইনি পরামর্শ এবং আদালতকেন্দ্রিক লিটিগেশনসহ বিভিন্ন ক্ষেত্রে আইনি সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে অ্যাডভোকেট শিবলী সাদিক বলেন, একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চেয়েও মানুষের আস্থা অর্জন কঠিন। আইন শুধু আদালত বা বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; নাগরিকের অধিকার, ব্যবসা ও পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও এর গভীর ভূমিকা রয়েছে।

তিনি বলেন, পঞ্চম বর্ষপূর্তি প্রতিষ্ঠানের জন্য একটি মাইলফলক হলেও এটি সমাপ্তি নয়। আগামী দিনে ‘সাদিক এন্ড কাউন্সেল ল’ ফার্মকে আরও আধুনিক, পেশাদার, গবেষণানির্ভর ও প্রযুক্তিনির্ভর আইনি সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই লক্ষ্য।

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানের ক্লায়েন্ট, সহকর্মী, আইনজীবী, শুভানুধ্যায়ী ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে ‘আস্থার সঙ্গে আইনসেবা, দায়িত্বের সঙ্গে পেশা, সততার সঙ্গে পথচলা’—এই অঙ্গীকার নিয়ে ভবিষ্যতের পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ