মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মিঠুকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে নবগ্রাম ইউনিয়নের সরুপাই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত জুলুস খান।
গ্রেপ্তার আতিকুর রহমান মিঠু নবগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ের আওতায় কাজ করতেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জুলুস খান বলেন, আতিকুর রহমান মিঠু নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

