জনগণ শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার ছিলো ফ্যাসিস্ট ও জালেম সরকার। তারা গুম, খুন ও শিশু হত্যা, আলেম হত্যা করেছে। সেই ফ্যাসিস্ট সরকারকে জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ থেকে বিতাড়িত করেছে।

জনগণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, বরং তিনি হুমকি দিচ্ছেন। জনগণ তার ফাঁসির রায় কার্যকর করতে চায়।’

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বকনা গরু ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত সরকার ছিলো ফ্যাসিস্ট ও জালেম সরকার। তারা গুম, খুন ও শিশু হত্যা, আলেম হত্যা করেছে। সেই ফ্যাসিস্ট সরকারকে জনগণ ঐক্যবদ্ধভাবে দেশ থেকে বিতাড়িত করেছে।’

এসময় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের উন্নয়নে কাজ করছে দাবি করে তিনি বলেন, ‘গবাদিপশু পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেয়া হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে ও উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেনসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ