মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পড়তে প্রায় ১ মিনিট
in

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

এর আগে গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার মূলজান গ্রামে ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঁঠাল গাছের নিচ থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।

ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইয়াবা নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।