জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদের নামাজ আদায় করেন মো. সাহাবুদ্দিন ও তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
নামাজ শেষে সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশি-বিদেশি অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জাতীয় ঈদগাহে জড়ো হন। সারিবদ্ধভাবে প্রবেশ, আর্চওয়ে তল্লাশি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই ঈদগাহে ঢুকতে হয় তাদের। মৎস্য ভবন, বঙ্গবাজার, পল্টন ও জিপিও মোড় এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
এদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ঈদের দিন পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়—সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে।


