মানিকগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

এ ঘটনায় আটক ইয়াকুবের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক মো. ইয়াকুব আলী (৪০) ওই এলাকার মো. আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হোন্ডা মোবাইল ওয়ান টিম। এসময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাঙ্গালা গ্রামে গাঁজা বিক্রির সময় ইয়াকুব আলীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ইয়াকুবের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!