মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, ডিবির হাতে গ্রেপ্তার তিন

পড়তে প্রায় ১ মিনিট
in

মানিকগঞ্জে এক নারীর ছবি এডিট করে অশ্লীল ছবি তৈরি ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চর ঘোস্তা গ্রামের মো. সেলিম মিয়া ওরফে সেলিম (২৮), সিংগাইর উপজেলার ব্রী-কালিয়াকৈর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) এবং একই উপজেলার বাঙ্গালা গ্রামের মো. ইয়াসিন (৩২)।

পুলিশ জানায়, ভুক্তভোগী জরিনা আক্তারের বাসায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে সেলিম তার মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করত। এ সুযোগে সে মোবাইল থেকে কয়েকটি ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে অশ্লীল ছবি তৈরি করে। পরে ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২১ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলার মাঠ এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালোঅশ্লীল ছবি তৈরি করে ব্ল্যাকমেইল, ডিবির হাতে গ্রেপ্তার তিনে জানান, এ ঘটনায় মানিকগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁদা নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।