মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়।

মানিকগঞ্জ সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার গভীর রাতে সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজিব উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সজিব উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সজিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!