বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

প্রতি বছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ নৈশভোজ অনুষ্ঠিত হতো, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নিতেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ব্যয় সংকোচনের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেটের বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর এ সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, নৈশভোজ বাতিলের ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে। প্রতি বছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ নৈশভোজ অনুষ্ঠিত হতো, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নিতেন।

আতিকুর রহমান রুমন আরও জানান, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর আপ্যায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়নে ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ হাজার টাকা।

পাশাপাশি তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন খাতে বছরে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো এবং এর বাইরে অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি আরও বলেন, সে সময়ের খাবার সরবরাহের বকেয়া অর্থও বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!