মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

পড়তে প্রায় ১ মিনিট
in
বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
বিজ্ঞাপন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহী আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. জুবায়ের (২৮)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মো. ইসরাফিল (১৭)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ষাটরাগান্দী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের ও ইসরাফিল মোটরসাইকেলে করে শিবালয়ের দিকে যাচ্ছিলেন। দুপুরে পুখুরিয়া এলাকায় পৌঁছালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জুবায়েরের মৃত্যু হয়। ইসরাফিল আহত হন। আহত ইসরাফিলকে চিকিৎসার জন্য মানিকগঞ্জে পাঠানো হয়েছে।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়ক নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।