মূল কনটেন্টে যান
শিরোনাম
মঙ্গলবার২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

পড়তে প্রায় ১ মিনিট
in

অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন এবং বাসি খাবার পরিবেশনের অভিযোগে মানিকগঞ্জ শহরের রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানকালে রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং বাসি খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং আইন মেনে চলা বাধ্যতামূলক। অভিযানে রাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন ও বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

জরিমানা নিয়ে আরও পড়ুন

সর্বশেষ খবর ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আপনার ইমেইলে।