ক্যান্টিনে পাঙাশের ভর্তা টাকি বলে বিক্রি, জরিমানা ১৫ হাজার

অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গেটসংলগ্ন ক্যান্টিনে পাঙাশ মাছের ভর্তাকে টাকি মাছের ভর্তা বলে বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের গেটসংলগ্ন ‘সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের ক্যান্টিনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে পাঙাশ মাছ দিয়ে তৈরি ভর্তাকে টাকি মাছের ভর্তা বলে বিক্রির সত্যতা পাওয়া যায়। এছাড়া ক্যান্টিনের রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণে অনিয়ম এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও খাদ্য সংরক্ষণে অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!