ঋণ ও মানসিক চাপে ইউপি সদস্যের আত্মহত্যা

বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রেজাউল। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝাও তার ওপর ছিল।

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রেজাউল করিম (৫২) ওরফে লাভলু নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রেজাউল করিম উপজেলার শিবালয় মডেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং অন্বয়পুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় রেজাউল করিমকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়দের ভাষ্য, বিভিন্ন মামলা-মোকদ্দমা, ঋণের চাপ এবং আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রেজাউল। স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝাও তার ওপর ছিল।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী শারীরিক অসুস্থতা, মানসিক সমস্যা এবং ঋণের চাপের মধ্যে ছিলেন ওই ইউপি সদস্য। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে’

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!