শিবালয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেলফি বাস খাদে, নিহত এক

ঘটনার পর থেকে বাসের চালক হেলপার পলাতক রয়েছে। এ ঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে বলে।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রবিবার (১৯ জুলাই) সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানান, সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বরংগাইল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বাসের চালক হেলপার পলাতক রয়েছে। এ ঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা আরো জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!