পরকীয়ায় ধরা পড়লেন কন্টেন্ট ক্রিয়েটর রিপন, গ্রাম ছাড়ার নির্দেশ

এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (রিপন ভিডিও) আটক করেছে গ্রামবাসী। গ্রাম্য সালিশ বৈঠকের মাধ্যমে আর্থিক জরিমানাসহ তাকে গ্রাম ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়ার নন্দুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ বিশিউড়ার নন্দুরা গ্রামে জমি কিনে বাড়ি নির্মাণ করেন এবং পরিবার নিয়ে বসবাস শুরু করেন রিপন মিয়া। তবে গ্রামবাসীর অভিযোগ নন্দুরা গ্রামের অপ্রাপ্তবয়স কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান তিনি। এমন অবস্থায় সোমবার (৩ আগস্ট) বিকেলে ওই কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন রিপন মিয়া। পরে তাকে আটকে রেখে গ্রাম্য সালিশ বৈঠকে বসেন গ্রামবাসী। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ নন্দুরা গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রিপন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, আমরা এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!