মানিকগঞ্জের শিবালয়ে শাকরাইল মিয়াপাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থান কমিটি-২০২৬ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে শাকরাইল মিয়াপাড়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির উপদেষ্টা সমাজসেবক এসডব্লিউও অব: জহিরুল ইসলাম জগলু মিয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ জালাল উদ্দিন আহমেদ।
সভায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের সার্বিক উন্নয়ন, পরিচালনা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বক্তারা বলেন, দুই বছরের জন্য গঠিত নতুন কমিটিটি শাকরাইল মিয়াপাড়া সমাজের ইতিহাসে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি হিসেবে কাজ করবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় কমিটির সভাপতি সৈয়দ নাজির উদ্দিন কিরন, সিনিয়র সহ সভাপতি মো. শাহাদত হোসেন সাধু, মো. মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী টুলু, সহ. সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার শিমুল, কার্যকরী সদস্য কাজী মাহতাব হোসেন শুভ, আনিছ মিয়াসহ অন্যান্য কার্যকরী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলাকার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে এলাকার সার্বিক চিত্র তুলে ধরেন শাকরাইল মিয়াপাড়া পঞ্চায়েত প্রধান আবু সাইদ বাবলু মিয়া ও সহকারী পঞ্চায়েত মো. আতিকুর রহমান লেবু।
পরে, ঈদেমিলাদুন্নবী উপলক্ষে শাকরাইল মিয়াপাড়া মসজিদে দেশ ও দশের দোয়া কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

