মেসির জোড়া গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

চলতি মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে মেজর লিগ সকারে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার সিনসিনাটিকে ৫-৩ গোলে হারিয়েছে মায়ামি।

ম্যাচের ২৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। পরে ৫৫তম মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এর আগে ৪১ ও ৪৯ মিনিটে দুই গোল করে এগিয়ে গিয়েছিল সিনসিনাটি।

৬৪তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি। তবে ৭৯তম মিনিটে মেসির অ্যাসিস্টে সমতা ফেরান মাতেও সিলভেত্তি। এরপর ৮৪তম মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি।

৮৯তম মিনিটে সিলভেত্তির পাস থেকে আবারও বল জালে জড়ান মেসি। প্রথমে সেটিকে হ্যাটট্রিক হিসেবে ধরা হলেও পরে এমএলএস কর্তৃপক্ষ গোলটিকে আত্মঘাতী হিসেবে ঘোষণা করে।

চলতি মৌসুমে ১২ ম্যাচে ১১ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!