নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।

মঙ্গলবার রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। পুরোপুরি ফিট হয়ে ফের কোচের আস্থা অর্জন করায় বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে বড় চমক হিসেবে স্কোয়াডে জায়গা হয়নি রদ্রিগোর।

দলে নতুন চমক হিসেবে রাখা হয়েছে তরুণ ফরোয়ার্ড এনদ্রিক ও মিডফিল্ডার কাসেমিরোকে। সি গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!