আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে সোমবার (১ জুন) থেকে।

রবিবার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। পেট্রোল ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ এবং অকটেন ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। গত ১৯ এপ্রিল দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে অকটেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!