আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পথে বড় বাধা পর্তুগাল?

সম্ভাব্য এই ম্যাচে মেসিকে থামানোই হবে পর্তুগালের অন্যতম লক্ষ্য। এ জন্য ভিতিনিয়া, রুবেন নেভেস ও জোয়াও নেভেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে।

দুই দশক ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে আসছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্যবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বিশ্বকাপের মঞ্চে তাদের কখনও মুখোমুখি দেখা যায়নি। ৪৮ দলের নতুন ফরম্যাটে আর্জেন্টিনা ও পর্তুগাল নিজ নিজ গ্রুপে সেরা হয়ে এগোলে কোয়ার্টার ফাইনালে হতে পারে সেই বহুল প্রতীক্ষিত লড়াই।

সম্ভাব্য এই ম্যাচে মেসিকে থামানোই হবে পর্তুগালের অন্যতম লক্ষ্য। এ জন্য ভিতিনিয়া, রুবেন নেভেস ও জোয়াও নেভেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে। অন্যদিকে আর্জেন্টিনা ভরসা করবে মেসির সৃজনশীলতা এবং ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজদের সমন্বয়ে গড়া মাঝমাঠের ওপর।

দুই দলই অতিরিক্ত আক্রমণাত্মক না হয়ে রক্ষণভিত্তিক কৌশলে খেলতে পারে। সে ক্ষেত্রে আক্রমণভাগে সুযোগ তৈরি করার দায় থাকবে মেসি ও ব্রুনো ফার্নান্দেজের মতো সৃজনশীল ফুটবলারদের ওপর। ম্যাচ নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে টাইব্রেকারেও গড়াতে পারে, যেখানে পর্তুগালের দক্ষ পেনাল্টি নেওয়া খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার বড় ভরসা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসি ও রোনালদোর দেখা হয়েছে মাত্র দুইবার। ২০১১ সালে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল, আর ২০১৪ সালে পর্তুগাল জিতেছিল ১-০ ব্যবধানে। তাই বিশ্বকাপে তাদের সম্ভাব্য মুখোমুখি লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে এক স্বপ্নের ম্যাচ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ

error: Content is protected !!